কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার ১৩ জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি নূরে আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে শান্তির মোড় এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. ওয়াসিম (৩৬), বাবু (৩৬), রফিকুল ইসলাম (৬০), কামাল হোসেন (৫০), সোহবুল (৩০), সোহেল রানা (৩৮), গেছু মিয়া, আজিম (৩৮), দুলাল (২৫), ভাসানি (৩০), ইয়াছিন আলী (২৬), আবদুর রহমান, ফটিক আলী (৩০)। তাঁদের মধ্যে ওয়াসিম, বাবু, রফিকুল ও কামালকে তিন মাস এবং অন্যদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।