মাদক সেবনের দায়ে গতকাল মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলায় দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌর শহরের উত্তর সাহাপাড়ার শামীম (২৪) ও মিলন (২৮)। থানার উপপরিদর্শক (এসআই) শামছুজ্জোহা বলেন, গতকাল দুপুরে ওই দুজনকে উত্তর সাহাপাড়ায় প্রকাশ্যে মাদক সেবনের সময় আটক করা হয়। সাজা দেওয়ার পর তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।