একনজরে

কারাদণ্ড

মাদারীপুরের মস্তফাপুরে খান ডায়াগনস্টিক সেন্টার নামের একটি রোগনির্ণয় কেন্দ্র সিলগালা ও সেখানকার কথিত প্যাথলজিস্ট আলী আকবর খানকে (২৮) আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মস্তফাপুরের বড় ব্রিজ নামক স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।