মাদক সেবনের দায়ে রাজশাহীর বাগমারার দুই বন্ধু কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইসরাইল হোসেন (৪৮) ও আতাউর রহমান (৪৫)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম বাগমারার ইউএনও নাছিরন আক্তার তাঁদের কারাদণ্ড দেন। এর মধ্যে ইসরাইল হোসেনকে এক বছর ও আতাউর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগমারা থানার উপপরিদর্শক রাজিব হাসান জানান, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর গ্রামের মাদক বিক্রেতা বাবলুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পাশেই মাদক সেবনরত অবস্থায় পুলিশ ওই দুজনকে আটক করে।