নাটোরের দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে আটক করা আট মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ এই আদেশ দেন। র্যা ব-৫ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।