সংক্ষেপ

কারাদণ্ড

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে গত শুক্রবার রাতে ২৫ ড্রাম জাটকাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। তাঁরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের ফয়সাল মিয়া, খিলমেহের গ্রামের ইব্রাহীম ও পিকআপের চালক শরীয়তপুরের সখীপুর থানার সেকান্দর আলী। ইউএনও কার্যালয়ের হিসাব সহকারী আলমগীর হোসেন বলেন, জাটকাগুলো দাউদকান্দি ঘাটে এনে পিকআপে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে ইউএনও মো. আল-আমিন গত রাত সাড়ে ১০টার দিকে তাঁদের কারাদণ্ড দিয়ে কুমিল্লা জেলহাজতে পাঠিয়েছেন।