জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাশেদ মিয়া নামের এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী গতকাল মঙ্গলবার সকালে এ রায় দেন। উপজেলার নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করত রাশেদ। গত সোমবার গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।