একনজরে

কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুয়া খেলার দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম আবদুল কাদের এই দণ্ডাদেশ দেন৷ সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মঞ্জুরুল (৪৫), সফিজুল (৫০) ও হামিদুল (৫০)। তাঁদের বাড়ি উপজেলার দেবনগর এলাকায়। গত রোববার দিবাগত রাতে পুলিশ দেবনগর বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাঁদের আটক করে। তাঁদের গতকাল সোমবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।