সুনামগঞ্জে কারা হেফাজতে গতকাল শুক্রবার সকালে সোহেল (৩০) নামের এক মাদকসেবীর মৃত্যু হয়েছে। তিনি শহরের উত্তর আরপিননগর এলাকার মুজিবুর রহমানের ছেলে।কারা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সোহেল হেরোইনসেবী ও এলাকার ছোটখাটো চুরির সঙ্গে জড়িত ছিল। মাদকাসক্ত হওয়ার পর তাঁর উৎপাতে পরিবারের লোকজনও অতিষ্ঠ। বুধবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।