কারেন্ট জাল জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলায় গত মঙ্গলবার বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলা সদরের বাবুরহাট দক্ষিণ মসজিদপাড়া থেকে ৩০০ মিটার এবং রাতে বাবুরহাট বাজার থেকে বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জালবিক্রেতা লাল মিয়া, ওমর আলী, ওহাব ও রফিকুল ইসলামের কাছ থেকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।