
মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হয়েছেন ডা. মাহাবুব হোসেন মেহেদী। মখলেসুর রহমান ও মীর আহমেদ আলী যথাক্রমে নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। এ কমিটি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করবে।
নবনিযুক্ত সভাপতি মাহাবুব হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ওই সোসাইটি বিনা মূল্যে শতাধিক চিকিৎসা শিবির পরিচালনা করেছে। এ ছাড়া বেওয়ারিশ লাশ দাফন ও শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে। বিজ্ঞপ্তি।