গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় গতকাল বুধবার সকালে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর থানার মমিন মিয়া (১২) ও অটোরিকশাচালক আবদুল করিম (৩৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কালিয়াকৈর থেকে মির্জাপুর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর স্কয়ারে পৌঁছালে টাঙ্গাইলগামী একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কে দুমড়ে-মুচড়ে যায়। চালক আবদুল করিম ও যাত্রী মমিন মিয়া ঘটনাস্থলেই মারা যান।