কালিয়াকৈরে জমি নিয়ে সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার হিজলহাটি গ্রামের সাঈদ রানা ও হাবিবুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে আশপাশের লোকজন এসে তাদের নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।