গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৮) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দরবাড়িয়া এলাকার সৈলাদি বিল থেকে গতকাল রোববার সন্ধ্যায় ওই লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈলাদি বিলে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সম্ভবত ওই বৃদ্ধকে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয়।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।