চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে ১৫টি পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ১ নভেম্বর বার্ষিক এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর ১৫টি পদের জন্য ৩২ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২০ নভেম্বরের যাচাই-বাছাইয়ে সব মনোনয়নপত্রই বৈধ হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কয়েক দিন ধরে নিরলস প্রচার-প্রচারণা চালিয়েছেন। কাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোট নেওয়া হবে। ভোটারের সংখ্যা ১৬৮।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুটি আইনজীবী সংগঠন পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র দাখিল করেছে।
দুই প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে আরও দুজন প্রার্থী হয়েছেন।