চট্টগ্রাম নগরের ডিসি হিলের নজরুল স্কয়ারে একুশ মেলা পরিষদ চট্টগ্রামের আয়োজনে কাল মঙ্গলবার থেকে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। গতকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ তথ্য জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বলেন, চট্টগ্রামে সৃজনশীল বই প্রকাশনার সংকট রয়েছে। হাতে গোনা যে কটি প্রকাশনা সংস্থা টিকে আছে, তারা লোকসান দিয়েই এ ব্যবসায় রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক প্রমুখ।