রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ এ কথা বলেন। সাক্ষাত্কালে নির্বাচনের প্রস্তুতি সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।