পবিত্র ওমরাহ পালনের জন্য কাল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনদিনের সফরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
প্রেসসচিব আরও জানান, পবিত্র ওমরাহ পালন শেষে শেখ হাসিনা শনিবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।