কাশিমপুর কারাগারে মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল বুধবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা থেকে বেলা পৌনে একটার দিকে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলামকে কাশিমপুর কারাগার পার্ট-২-এ আনা হয়েছে। প্রিজন ভ্যানে করে তাঁকে কারাগারে আনা হয়। বিএনপির এ জ্যেষ্ঠ নেতাকে কারাগারটির ডিভিশন ভবনে রাখা হয়েছে। মঙ্গলবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে আদালত তিনটি সহিংসতার মামলায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।