বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন শুরু হয়েছে। লীলাকীর্তন (হরিবাসর) উপলক্ষে মন্দির প্রাঙ্গণসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার তালসন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে লীলাকীর্তন এবং শুক্রবার মহোৎসব মহাপ্রসাদ বিতরণ করা হবে। লীলাকীর্তন পরিবেশন করবেন ভারতের মতি রাই রঞ্জনা, মিতা মণ্ডল, মিলন বিশ্বাস এবং বাংলাদেশের শ্যামল পাল, নরেশ পাল ও নবজাগরণ সম্প্রদায়।