ফরিদপুর সদর উপজেলার ধলাইর চর গ্রামের মিলন মোল্লা (৩২) গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে আলফাডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। আলফাডাঙ্গার মিঠাপুর সেতু এলাকায় ছয়-সাতজন মুখোশধারী ব্যক্তি তাঁর গতিরোধ করে। তারা মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেন।
ফরিদপুর অফিস