কুপিয়ে জখম

জাতীয় পার্টির (জাপা) পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক জাকির মাহমুদকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন জেলখানা সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাকির মাহমুদকে প্রথমে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত জাকির মাহমুদ জানান, ‘আমার সঙ্গে কারও বিরোধ নেই। তবে রাজনৈতিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত জাকির মাহমুদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।