মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গত রোববার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ শহরের তোড়াইয়ের মোড় এলাকায় বিপ্লব শেখ ওরফে বিপু (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে শহরের কুমড়াকান্দি গ্রামের পাষান শেখের ছেলে। রাত আটটার দিকে বিপ্লব বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় গতকাল সোমবার বিপ্লবের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি