নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে শ্রীরামপুর গ্রামের আবদুল মতিনের সঙ্গে দক্ষিণ মৈনম গ্রামের আমিনুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে আমিনুলসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মতিনের বাড়িতে হামলা চালায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।