কুপিয়ে জখম

ফেনী জেলার সোনাগাজী পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর আবদুল কাদেরকে (৫০) গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।