কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আসিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জাটিয়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে গত শুক্রবার রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল শনিবার বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর উত্তর) জুবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।