কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া নামক স্থানে আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুজন আহত হয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।