কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে গতকাল সোমবার ভোরে একটি প্রাইভেট কার থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ পুলিশের উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ও প্রাইভেট কার চালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সফিকুল ইসলাম ঢাকার কলাবাগান থানায় কর্মরত।