কুমিল্লা রেলস্টেশনের অদূরে আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছায়নি। কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সফিকুর রহমান ভূঁইয়া বলেন, এ পর্যন্ত ওই লাইনে দুটি ট্রেন আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।