কুমিল্লা নিউ মার্কেট ভবনের একটি দোকানের ছাদ ধসে পড়ে গতকাল মঙ্গলবার তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কান্দিরপাড়ে অবস্থিত ঝুঁকিপূর্ণ ওই ভবনের তিনতলার ফ্লোর মেরামতের কাজ চলছিল। এ সময় দ্বিতীয় তলার অনামিকা টেইলার্সের ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা আবদুল ওয়াদুদ (৪৫), বিজয় কুমার দেব (৩৫) ও দেলোয়ার হোসেন (৩০) আহত হন। গুরুতর আহত দেলোয়ার হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য দুজনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।