সৈয়দা খাদেমাতুল মওলাবগুড়ার সোনাতলা নাজির আকতার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল হুদার স্ত্রী এবং তৎকালীন ব্রিটিশ ভারতের ডেপুটি ম্যাজিস্ট্রেট মরহুম সৈয়দ আবদুল করিম ও মরহুমা সৈয়দা আমাতুজ জোহরার মেয়ে সৈয়দা খাদেমাতুল মওলার কুলখানি গতকাল সোমবার ঢাকায় তাঁর বসুন্ধরার বাসভবন ‘আশ্রয়’ বাড়ি নং-১২৭, রোড-৭, ব্লক-ডিতে অনুষ্ঠিত হয়েছে। তিনি গত ১৫ মে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি রেখে গেছেন। বিজ্ঞপ্তি।