কুলখানি

হেনা কবিরবাংলাদেশ টেলিভিশনের প্রথম উপস্থাপিকা হেনা কবিরের কুলখানি আজ ২৯ জুলাই শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। হেনা কবির গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। নিজস্ব প্রতিবেদকফজলুল হকডেসার সাবেক কর্মকর্তা এ কে এম ফজলুল হকের কুলখানি আজ শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরের ইকবাল রোডের নিজ বাসায় অনুষ্ঠিত হবে। তিনি গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর ছোট মেয়ে ফয়েজ-উন-নেছা লিজা দৈনিক ইত্তেফাক-এর সহসম্পাদক। বিজ্ঞপ্তি।