কুলখানি

মো. হাবিবুর রহমান
বিটিভির সাবেক মহাপরিচালক এবং এফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের কুলখানি আজ বুধবার। বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে (বাড়ি ৩, সড়ক ১৪ নতুন) কুলখানি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবার। বিজ্ঞপ্তি।