মুহাম্মদ শাহাদাত হোসেন
সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেনের কুলখানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা শাহাদাত হোসেন সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালন শেষে অসুস্থ হয়ে গত ১২ নভেম্বর মক্কায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। বিজ্ঞপ্তি।