কুলখানি

মো. সাহেব আলীঅতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানের বাবা ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. সাহেব আলীর কুলখানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাদ আসর মরহুমের উলচাপাড়ার নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাহেব আলী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ১০ জানুয়ারি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।