মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অটোরিকশাচালক রথীন্দ্র মালাকার ওরফে লিটন হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শনিবার তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুল ইসলাম চৌধুরী মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলেন: কুলাউড়ার মির্জাপুর গ্রামের আবুল কালাম (২২), নামর আলী (২২) ও বরমচালের শ্রীপুর গ্রামের আবদুল হালিম ওরফে টিপু (২৩)।সূত্র জানায়, ছিনতাই হওয়া অটোরিকশাটি কুমিল্লা শহরে বিক্রির চেষ্টা করলে গত ১ আগস্ট রাতে কালাম, টিপু ও নামরকে গ্রেপ্তার করা হয়। তিনজনই আদালতে হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন।এসআই আজিজুল ইসলাম চৌধুরী অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।