কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে আড়িয়া গ্রামের হাবলু চত্বরের সামনে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে স্থানীয় জনতা টিটু নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।