কুষ্টিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৭টি আধা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাকসী রেলওয়ে বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা বলেন, মজমপুর রেলগেট এলাকার রেললাইনের উভয় পাশে দোকান ও প্রতিষ্ঠান গড়ে ওঠে। গত বছরের অক্টোবরে এসব জায়গার কিছু অংশের লাইসেন্স বাতিল করা হয়। পরে নোটিশ দিয়ে দোকান ও প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে বলা হয়।