রাজধানীর কুড়িলে ছয়তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কুড়িল বিশ্বরোড চৌরাস্তায় কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে।