আনোয়ারা বেগম
মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল চৌধুরীবাড়ির মরহুম আবদুল কাদের চৌধুরীর স্ত্রী আনোয়ারা বেগমের কুলখানি আগামী শুক্রবার মরহুমার মগবাজারের বাসভবনে বাদ আসর অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আনোয়ারা বেগম বার্ধক্যজনিত রোগে ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।