কূটনীতিকদের সম্মানে খালেদার ইফতার

খালেদা জিয়া
খালেদা জিয়া

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আজ শনিবার ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানের একটি হোটেলে এ ইফতারের আয়োজন করা হয়।

এতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা অংশ নেন।

এ সময় খালেদা জিয়ার টেবিলে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , ইইউ, সৌদি আরব ও নেপালের কূটনীতিক। তাঁর পাশের টেবিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ। ইফতারে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন।