গাজীপুরের কালীগঞ্জে সুরুজ বাগমার (৫২) নামের একজন কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী জাঙ্গালিয়া ইউনিয়নের বিনিরাইল এলাকায় জমিতে চাষ করার সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ সময় তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) আহত হন। তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোস্তফা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।