পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আধুনিক কৃষি চাষাবাদ সম্পর্কে মতবিনিময় সভা শনিবার রাতে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়। দেবনগর কৃষক উন্নয়ন সমিতি এ সভার আয়োজন করে। সভায় আধুনিক চাষাবাদ বিষয়ে কৃষক প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ, সময় অনুযায়ী ফসল রোপণ, সঠিক পরিমাণ সার, বীজ ও কীটনাশক প্রয়োগ এবং জৈবসারের ব্যবহার বৃদ্ধি ক্রমান্বয়ে রাসায়নিক সার ব্যবহার হ্রাসসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক প্রধান অতিথি ছিলেন।