সংক্ষেপ

কৃষিমেলা

বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ।