কৃষিই সমৃদ্ধি—এ স্লোগানে গতকাল শুক্রবার ফেনীতে তিন দিনের কৃষি মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনীতে স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক আবু দাউদ মো. মোস্তফা, কৃষি সমন্বিত পূর্বাঞ্চলীয় প্রকল্প পরিচালক সরওয়ার মেহেদী। ফেনী অফিস|