কেন্দ্রীয় কারাগারের সামনে হাতবোমার বিস্ফোরণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে গতকাল রাত সোয়া ১১টার দিকে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। সেখান থেকে দুজনকে আটক করা হয়। বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও কারারক্ষীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রথম সারির বেশ কয়েকজন নেতা আটক রয়েছেন।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ আশপাশে তল্লাশি চালায়। কারাগারের চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।