কোম্পানীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতীতে মো. নুরুজ্জামান (২৮) নামে এক ডাকাত গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে মারা গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে চরপার্বতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসী জহিরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত প্রবাসী জহিরুল হকের বসতঘরের সিঁদ কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিত্কার দিলে ডাকাতেরা ধারালো ছোরা দিয়ে তাঁদের এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ছোরার আঘাতে রক্তাক্ত হলেও আহত ব্যক্তিরা ডাকাত নুুরুজ্জামানকে ধরে ফেলেন। এ সময় আশপাশের বাড়ির লোকজনসহ গ্রামবাসী এসে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয়।