সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ইফতেখার আলমের জানাজা গতকাল শনিবার সকাল ১০ টায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন, এনডিসি, পিএসসি, নৌ বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ; এনডি, এনডিসি, পিএসসি, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান; এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।জানাজা শেষে ইফতেখার আলমকে সামরিক মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। তিনি গত ৩০ জানুয়ারি সুদানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃতদেহ ৪ ফেব্রুয়ারি বিমানযোগে দেশে আনা হয়। আইএসপিআর।