ক্রিসেন্ট লেক এলাকায় ডিএমপির সাইনবোর্ড প্রত্যাহারে উকিল নোটিশ

ক্রিসেন্ট লেক এলাকার একটি সাইনবোর্ডে ‘পুরুষ মহিলা একত্রে লেক রোডে বসা নিষেধ’ নির্দেশনা দিয়ে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উকিল নোটিশ পাঠিয়েছে। গতকাল বুধবার মানবাধিকার সংস্থা দুটির পাঠানো উকিল নোটিশে আজ বৃহস্পতিবারের মধ্যে ওই সাইনবোর্ড প্রত্যাহার এবং কে ও কোন ক্ষমতাবলে ওই সাইনবোর্ড লিখেছে, তা তদন্ত সাপেক্ষে জানাতে বলা হয়েছে।