খাদ্যে ফরমালিন বন্ধে বিশেষ কমিটি গঠনের দাবি

খাদ্যে বিষ মেশানোসহ ফরমালিনের ব্যবহার বন্ধে বিশেষ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন সরকারি দলের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি এ দাবি জানান।
কেয়া চৌধুরী বলেন, আইন করে ফরমালিনের ব্যবহার বন্ধ করা যাবে না। খাদ্যে ফরমালিনসহ অন্যান্য রাসায়নিকের ব্যবহার বন্ধে রাজনৈতিক উদ্যোগ দরকার। কারণ, দেশজুড়ে এখন উদ্বেগ-উৎকণ্ঠার নাম ফরমালিন। মানবদেহের পচন রোধে ব্যবহৃত ফরমালিন আজ মানুষের মৃত্যুর কারণ হিসেবে পরিণত হয়েছে।